www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাত কাছে ডাকে

নয়ন জলে জোৎস্না ঢলে
চোখ ফেরানো দায়
তুমি আমার চাঁদ সুরভী
লাজুক এই সন্ধ্যায়

পাথর চোখে কাতর বিনয়
মন যমুনায় বান
ঝিনুক দিলো অকাতরে
আত্ম বলিদান

মুক্তা পেলো মুকুট শোভা
সিক্ত হলো প্রাণ
আত্ম-বিনয় বাড়িয়ে তোলে
নিজের সম্মান

লাগলো গায়ে পালের হাওয়া
বিলিন হলো আপন চাওয়া
জাগলে চর বাঁধবো ঘর পার্বণে উৎসবে
রাত্রি খোঁজে সজীবতা অতীত গৌরবে


১৭/১২/১৩
১২:০২am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast