www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি নীল পিয়ানো

যার কাছ থেকে ধার করেছি সোনালী মন্দির
যাকে জড়িয়ে নিয়েছি জীবনের আষ্টেপৃষ্ঠে
তার কাছে যদি জানতে চাওয়া হয় মৌনতা কি
সে নিরুত্তর থাকে কিংবা মূর্ত রাতের গল্প শোনায়

শব্দমালার উচ্ছ্বাসে রোজ নিরবতার মাত্রা অতিক্রম করার তীব্র প্রতিযোগিতায় মেতে উঠি যুগল সম্মোহনে
অদৃশ্য শব্দ তরঙ্গ ভেসে আসে অজানা তাগিদে
সংগোপনে অস্থির করে তোলে নীল পিয়ানোর তীক্ষ্ণ সুরেলা নিনাদ

কেউ কেউ কারো কারো
কেউ কেউ কারো নয়
কারো কেউ থাকে না
কেউ কারো হয় না কখনও
যার হয়ে বাজে একটি নীল পিয়ানো

১৩/১২/১৩
০৯:৩৩pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast