www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরাণ পাখি

মরিলে মন প্রাণে বাঁচা দায়
একবার মরিয়া দেখ নাই কোন উপায়
প্রেমের মরা খাঁটি মরা
প্রেম ছাড়া কি বাঁচা যায়
একবার মরিলে কে আর বাঁচিতে চায়

মন চিনিয়া প্রেম সাধিলে
সেই প্রেম কি আর শুদ্ধ হয়
সাধন করিলে প্রেম যায় না বিফলে
পরাণ পাখির ডাকা ডাকি না থামাইয়া কাঁদায়রে আমায়
ও মনরে একবার মরিলে তোর কি হবে উপায়


দিবানিশি প্রেমের বাঁশি কে বাজাইয়া উছলায়
চাঁন্দের কাছে সোনা বন্ধে নালিশ জানায়
মন কি কারো পোষা পাখি খাবার দিয়া পোষ মানায়
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast