www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভেসে যাই চোরাস্রোতে

স্নিগ্ধ রাতের গান ভেসে যায় আলোকে
পুষ্পরাগের গান ডেকে যায় পলকে
মিছে প্রেম বাহুডোরে জড়িয়ে ঝলকে
ভেসে যাই চোরা স্রোতে, ভাসিরে

রোদের সাথে কই সজল গোপণ কথা
ঢেউ এসে ভেঙ্গে দেয় লাজুক নীরবতা
বিষন্ন দুটি আঁখি আকাশে পাতা
মন ভেঙ্গে, দাও পুজো মন্দিরে
ভেসে যাই চোরা স্রোতে, ভাসিরে

জানা নেই চেনা নেই হৃদয়ের ঠিকানা
কাছে থেকেও দুরে, রয়ে যায় অজানা
স্পর্শের আড়ালে যেতে নেই কোন সীমানা
আকাশে সাগর ধরি, কাঁদি আমি কাঁদিরে
ভেসে যাই চোরা স্রোতে, ভাসিরে

০৭/১২/১৩
০১:৪৬pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast