www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভ্রুণ থেকে মহীরূহ

কেঁদো না বাড়ন্ত পৌরুষ
কেঁদো না অপমৃত্যু

জন্মেছিলাম বলেই আমি
আজ মৃত্যুর মুখোমুখি

জন্মটা সাম্প্রতিক অতীত
মৃত্যু অবধারিত নিয়তী

কেঁদো না অপমৃত্যু
কেঁদো না স্মৃতির বেহালা
সকল স্মৃতিই আবেগী নয়
সকল মৃত্যুই কষ্টের নয়

কোন কোন মৃত্যু আছে দ্বগদ্বগে স্মৃতি বয়ে বেড়ায়
কোন কোন শেষেরও রেশ থেকে যায়

বাস্তবতায় ভ্রম হয়!
কে ডাকে অচেনা বন্দরে
আমিও বিষের বাঁশি
পোড়া মনে যত ক্ষয়

কেঁদো না বাড়ন্ত পৌরুষ
কেঁদো না অপমৃত্যু।



-১৭ নভেম্বর’ ১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast