www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শব্দ নিঃশব্দে আড়াল খোঁজে

শব্দকে আমি খুব কাছ থেকে দেখেছি
গড়তে জানে
ভাংতে জানে
কখনও কখনও বিস্ফোরিত হয়ে আঘাত হানে
মাটির প্রাণে...

শব্দতো একা নয়
একটি দেশলাই কাঠি দিয়ে জ্বালালেই নি:শেষ হবে

শব্দেরও আদি-অন্ত আছে
আছে ভাংগা গড়ার যাবতীয় ক্রমবিকাশ

শব্দ দিয়ে তুমুল কোন প্রতিযোগিতা হলে
কিছু শব্দ লাজুকতায় নিজেকে লুকায়
নি:শব্দে আড়াল খোঁজে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast