www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুগ্ধকর তুমি কোন যাদুকর

নিষ্প্রাণ ইটের দেয়ালও ডুকরে কেঁদে উঠে
জমে থাকা ক্রোধে অথবা বোবা আর্তনাদে
চেপে থাকা পাথরটা সরিয়ে বলো আমি অহিংস
বেঁচে থাকাই আমার শ্রেষ্ঠ অর্জন

নির্লিপ্ত চাঁদ সরল সমীকরণ মেনে জোছনা বিলায়
কিঞ্চিৎ বেহিসেবি চাহনিও লোপাট করে মৌন মুর্ছনায়

মুগ্ধকর তুমি কোন সে যাদুকর
অচেনা ফাগুন অবারিত সরোবর
আমার বেহুলা আমাকেই করে তোলে উপোসী প্রবর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast