www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিনি অকূল কুলের কান্ডারী (ইসলামী গান)

সত্য নাওয়ের নাবিক তুমি
মিথ্যায় যদি দিক হারাও
অন্তরেতে যপিলে আল্লাহ
আবার কূলের সন্ধান পাও
তিনি অকূল কুলের কান্ডারী...

মিথ্যায় তোমার বাড়ে দেনা
অনেক ধনে সুখ বাড়ে না
মনের আকাল করে নাকাল
এই রাত্রিতো আর হয়না সকাল
দয়াল চালান ভাবের জমিদারি...
তিনি অকূল কুলের কান্ডারী...

ওই আকাশটা কতো কাছে আমার মনে হয়
সাগর-পাহাড় অতি কাছে চোখের দেখায় সয়
তারও কাছে আমার বিধি কেউকি খবর লয়?
জন্ম-মৃত্যু দিয়া চিনি তোমার বাহাদুরী...
তুমি অকূল কুলের কান্ডারী...

মানুষ নামের পুতুল বানাও
সেই পুতুলেরে প্রেম শেখাও
প্রকৃতির এই অমোঘ নিয়ম-
এইসবেতো পাইযে আমি খোদার পরিচয়
তিনি বিধি ভূবন সমঝদারী...
ও দয়াল তুমি অকূল কুলের কান্ডারী...



২৩/০৯/১৩
০৬:৪৭pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
    খুব ভাল লাগলো
  • খুব ভালো হয়েছে।
 
Quantcast