www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোর চেয়েছি

তোমার কাছে ভোর চেয়েছি,
বাড়তি দিয়েছো কোকিলের সুমিষ্ট মূর্ছনা।
ফাগুন ছিলো বলেই হয়তো!

তোমার কাছে নিরবতা চেয়েছি,
বাড়তি দিয়েছো প্রকৃতির জলরঙ মৌনতা।
শীত ছিলো বলেই হয়তো!

তোমার কাছে মাতাল হাওয়া চেয়েছি,
বাড়তি দিয়েছো শীতল মুগ্ধতা।
নিপবনে ময়ূর নেচেছিলো বলেই হয়তো!

তোমার কাছে গানের পাখি চেয়েছি,
বাড়তি দিয়েছো সংহত উচ্ছ্বাস।
দিগন্ত রেঙেছিলো বলেই হয়তো!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তোমার কাছে কবিতা চেয়েছি,
    বাড়তি দিয়েছ কিছু ছন্দ।
    তুমি ছড়া-কবিতা লিখো বলেই হয়ত!

    :p
    • গাজী তারেক আজিজ ২০/০৯/২০১৩
      দারুণ বলেছেন তো!


      ধন্যবাদ
  • Înšigniã Āvî ২০/০৯/২০১৩
    খুব খুব ভাল লাগলো
  • ওয়াহিদ ২০/০৯/২০১৩
    ভালো লাগলো দাদা !
    শুভকামনা !
 
Quantcast