www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন বৈচিত্র্য

তুমি মিশে আছো আত্মায়
আঁধারে আলোয় সত্তায়।
চুপি চুপি আনমনে
কূজনে কাননে
চাতক নয়নে...
অন্বেষণে তোমার বিহঙ্গ বাতায়নে।
বসনে সুঘ্রানে,লাবণ্যে তন্ময়
নিরুপায় সময় অধরায়।
তোমার নিষ্ক্রিয় হেলানো দেহপটে
আম্র মুকুলের উঁকি ঝুঁকি বাতাসে
আমেজে বিমুগ্ধ শ্বাসে।
রোদ্র তাপে অধরে অবয়বে
স্নিগ্ধ প্রকৃতি আঁকে,
স্বপ্ন বৈচিত্র্য তোমাতে...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast