www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলোর ভূবন

নীড়খানি মোর যত্নে বোনা
সকল দামে তোমায় কেনা
ভোরের আলোয় ফুটুক ভূবন
ধেয়ে আসুক সুখের স্বপন।

ওড় ভীরে ধীরে ধীরে
আপন খেলায় আপন সুরে
হৃদয় জুড়ে বহে আলো
ঝরুক যত মলিন ধুলো।

প্রাত কালে ভেজা চুলে
ঝরুক সুবাস ফুলে ফুলে
ঢেউখানি আজ উঠুক দুলে
ঠোটের কোণে হাসি মেলে।

ক্লান্তি তারে ধরুক ঠেসে
মেঘ দুয়ারে ভেসে ভেসে
ব্যাথার ভেলা হোক গোপন
খেলায় খেলায় কর আপন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৭/১০/২০১৭
    অনেক অনেক সুন্দর। ছন্দ এবং সাথে সামাজিক চেতনার সাথে নিজের অক্ষমতা প্রকাশ।।
    ।।
  • দারুণ
  • ভালো শুভেচ্ছা ও অভিনন্দন,প্রিয় কবি আপনাকে।
  • আব্দুল হক ২৩/১০/২০১৭
    লিখা বেশ সুন্দর!!
  • সাঁঝের তারা ২২/১০/২০১৭
    ভালো
    • মোঃ ফাহাদ আলী ২৩/১০/২০১৭
      ভালোবাসা জানিবেন প্রিয় কবি।
 
Quantcast