www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধর্মই সত্য

ধর্মই সত্য
বিধান


ধরার মাঝে প্রাণী যতো
একই প্রভুর সৃষ্টি,
ভালোবেসে রেখো তাদের
দিওনা বিবেধ দৃষ্টি।

কোথায় ছিলাম কোথায় এলাম
এটাই যদি ভাবি,
জীবের সেবা করলে পরে
প্রভুর চরণ পাবি।

প্রভূ বিনা এই ধরাতে
আপন যে কেহ নাই,
ভব সাগর পারি দিতে
প্রভুর যে কৃপা চাই।

ধর্ম মোদের সুরক্ষা দেয়
তাইতো করি পালন,
অন্তরেতে প্রভুর বানী
যত্নে করি লালন।

ধর্মের বর্মে রক্ষিত রই
ধর্মের আইন মেনে,
অবজ্ঞা না করি যেন
সত্যটা না জেনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ধর্মই সত‍্য সুন্দর
  • সুন্দর
  • Md. Rayhan Kazi ০৭/০২/২০২২
    দারুণ
  • ফয়জুল মহী ০৬/০২/২০২২
    খুব ভালো লাগলো
  • বেশ!
 
Quantcast