www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় ভাঙা বুক

হৃদয় ভাঙা বুক
বিধান চন্দ্র ধর

বদলে নিলে রাস্তা তুমি
ভুলে সকল কিছু ,
চোখের আড়াল করে দিলে
ঠেলে আমার পিছু।
আমার কণ্ঠ না শুনিলে
অধীর তুমি হতে,
অপেক্ষা যে করতে কত
হৃদের ছোয়া পেতে।
হার না মেনে আসতে তুমি
ভেঙ্গে যত বাঁধা,
ছুটতে তুমি কৃষ্ণের কাছে
হয়ে যুগের রাধা।
ভালোবাসো বলেছিলে
হাতে গোলাপ তুলে,
কেমন করে গেলে তুমি
এই কথাটি ভুলে।
প্রার্থনা মোর প্রভুর প্রতি
থেকো তুমি সুখে,
তোমার স্মৃতি রেখে দিলাম
হৃদয় ভাঙা বুকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast