www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি এলো

বৃষ্টি এলো
বিধান চন্দ্র ধর

বৃষ্টি এলো আকাশ ফেড়ে জনমনে স্বস্তি,
মধু মাসে আম আর কাঁঠাল খেয়ে করো মস্তি।
বৃষ্টি ভেজা হাওয়া এসে লাগছে সবার গায়ে,
কেউবা আবার চা দোকানে চুমুক দিচ্ছে চায়ে।
বৃষ্টি এলো খালে বিলে থৈথৈ করে পানি,
সারাটাদিন আসমান জুড়ে মেঘের চোখ রাঙানি।
জোয়ার এলো খালে বিলে ডাকে ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ,
শ্যাওলা ধরা উঠোনে পিছলে ভাঙলো বুড়োর ঠ্যাঙ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast