www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুতের ছানা

ভুতের ছানা
বিধান

ভুতের ছানা বসত করে
শেওড়া গাছের ডালে,
বলেছিল দাদী আমায়
ছোট্ট শিশুকালে।
দুপুর বেলা ঘরের চালে
তিড়িং বিড়িং নাচে,
মড়াৎ করে ঘাড় যে ভাঙে
পাইলে তাহার কাছে।
বাইরে যেতে তাইতো মানা
তপ্ত দুপুর বেলা,
ভুতরা তখন ছানা নিয়ে
নেচে করে খেলা।
এই বেলাতে খেয়ে দেয়ে
নিদ্রা যে দিতে হয়,
নইলে আবার এই সময়ে
ভুতেরা দেখায় ভয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাবেয়া মৌসুমী ০৩/০২/২০২২
    চমৎকার,
  • চমৎকার এক ছড়া
 
Quantcast