www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শীতের ভোর

শীতের ভোর
বিধান

আঁধার কালো রাতটি শেষে
আসলো শীতের ভোর,
খোকন সোনা উঠলো জেগে
খোল এবার দোর।
গোল করোনা তোমরা সবে
খোকন তুলছে হাই,
শীতের পোষাক পরে সবাই
হাটতে চলো যাই।
সকাল বেলা হাটলে পরে
শরীর সতেজ হয়,
শীতের কাঁথা গায়ে দিয়ে
শুয়ে থাকা নয়।
বাইরে এসে দেখ তোমরা
হালকা পবন বয়,
শিশির কনা ঘাসের উপর
জলমল করে রয়।
পুব আকাশে উঠছে রবি
আলোয় ভরলো মাঠ,
হাটা শেষে বাড়ি গিয়ে
মন দিয়ে কর পাঠ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভাল।
  • অভিজিৎ হালদার ৩০/১১/২০২১
    ভালো ভাবনা
  • ভালো
  • দারুণ হয়েছে।
  • বেশ স্মৃতিময়
  • ভাল।
  • ফয়জুল মহী ২৭/১১/২০২১
    খুব ভালো হয়েছে। শুভ কামনা সবসময়।
 
Quantcast