www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ের কোলে

মায়ের কোলে
বিধান

মায়ের কোলে খেলছে শিশু
খুশির রেখা মুখে,
নয়ন মেলে রইল চেয়ে
শুয়ে মায়ের বুকে।
নারে তাহার হাত দুখানা
মুখটি বাঁকা করে,
মারছে ঝাঁকি দুই পা দিয়ে
একটু পরে পরে।
ওয়া ও করে কথা বলতে
সে যে চেষ্টা করে,
তাহার খেলা দেখছি আমি
নয়ন দুটি ভরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপূর্ব কথামালা।
  • সুব্রত ভৌমিক ২০/১০/২০২১
    খুব সুন্দর স্নেহের কবিতা।
    শুভেচ্ছা রইল।
  • কে. পাল ২০/১০/২০২১
    Darun
  • ভাল।
  • ফয়জুল মহী ২০/১০/২০২১
    অনিন্দ্য সুন্দর I
 
Quantcast