www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাতের রাণী শিউলি ফুল

শিউলি ফুটে শরৎ রাতে
সৌরভ যে ছড়ায়,
জেগে থাকে সারা নিশি
ঝরে ভোর বেলায়,
রাতের রানী হয়ে সে যে
খুশবু দিয়ে যায়,
সকাল বেলা দেখি তারে
ঐ গাছের তলায় ।
অর্পুব এক রুপের বাহার
শিউলি তলায় ভাই,
ফুলেরই বিছানা যেন
দেখতে আমরা পাই।
ফুল কুড়াতে আসছে তেড়ে
কিশোরীদের দল,
ফুলের সাঝি ভরে নিতে
করে যত ছল।
শিউলি ফুলের মালা গেঁথে
খোপায় গুজে দেয়,
তাই তো তারা রোজ সকালে
ফুল কুড়িয়ে নেয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক শিউলি ফুলে শুভেচ্ছা রইল
  • সুন্দর শিউলী তলার বর্ণনা।
  • ফয়জুল মহী ২৭/০৯/২০২১
    শব্দচয়ন খুব সুন্দর,
  • ভাল।
 
Quantcast