www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোথায় হারিয়ে গেল মানুষগুলো

কোথায় হারিয়ে গেল যে মানুষগুলো;
দেখি না অনেকদিন; সেলফোনে কথা,
কিংবা পত্রালাপ; নেই তারা আজ আর
কোথাও! তাদের আর খুঁজে পাই না
চেনাজানা পথে। চা'র দোকান, পুরনো
হোটেল, খেলার মাঠ, রোয়াক, পার্কের
নোংরা বেঞ্চ, সব ঠিক তেমনিই আছে,
শুধু সে মানুষগুলো নেই কোনোখানে!

তারা আমার আপন কেউ নয়। যেতে
আসতেই জানাশোনা, কথাচ্ছলে, এক
কথা দু'কথায়; পরে ফোনালাপ এক
দুবার; এইতো। জানি, ভুলেও গিয়েছি
ইত্যবসরে, তাদের অনেককে। যেতে
আসতে, কদাচ শুধু মনে পড়ে যায়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast