www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই মানুষে বিশ্বাস রাখ

এই মানুষের কাছে ফিরে আসো মানুষ
নিরাশার কালো কুজ্ঝটিকা পেরিয়ে
সামনে এসে দাঁড়ায় আলোকিত ভোর
এই মানুষই বাড়ায় হাত মানুষের হাতে
মানুষের বরাভয় হাত মুছে দেয়
শোকাভিভূত শূন্য রাতের গ্লানি
ফের ভরসা জাগে মৃতপ্রায় প্রাণে
এই মানুষে বিশ্বাস রাখো মানুষ
ফিরে আসো শুধু মানুষেরই কাছে
এই মানুষেই মুক্তি মানুষের
মানুষই কেবল সত্য ও শাশ্বত
বাকি যা আছে সব মিথ্যে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast