www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যারা ভালবাসে

চলো চলে যাই
শুধু তুমি আর আমি
অনেকদূরে কোথাও
হোক না তা জনমানবশূন্য
নির্জন দ্বীপ
অথবা গহীন অরণ্য
দিব্যি হেসে খেলে যাক না কেটে
এই একজীবন
আমি একটুও হবো না ক্লান্ত
কিংবা নিঃসঙ্গ
কোনও অভিযোগও করবো না
কোনকিছুতেই
শুধু তুমি যদি থাক পাশে।

ক্রিস্টি যারা ভালবাসে
তারা এমনই উন্মাদ উদভ্রান্ত
তারা পারে না এমন কিছু
নেই পৃথিবীতে;
যদি চাও তবে দেখ পরখ করে।

ক্রিস্টি যারা ভালবাসে
যারা সত্যি ভালবাসে
তারা আগুন নিয়েই খেলে
তারা জানে না হেরে যেতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast