www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিরোনামহীন কবিতা

রুমা ধরো আজ যদি মরে যাই আমি
আর এখবর তুমি পাও কোনভাবে
তবে কি তুমি আমার কথা ভেবে কাঁদবে
দুয়েক ফোঁটা অশ্রু কি ঝরে পড়বে
তোমার দুচোখ থেকে
আর তখন যদি অনেক কোলাহল
থাকে মানুষের
তবে কি ওড়নার আড়ালে ঢেকে
তোমার সকরুণ মুখ
তুমি কি খুঁজে নেবে একটু আড়াল
শূন্য দৃষ্টিতে তাকাবে আকাশ পানে
অশ্রুসিক্ত চোখ মুছে
ফেলবে হৃদয়ভাঙা দীর্ঘশ্বাস
নাকি রুমা এসব কিছুই হবে না
'আমার তাতে কি' বলে
একরাশ বিরক্তি নিয়ে
সবচে' কাছের খদ্দেরটির হাতে
বাড়িয়ে দেবে আরেক কাপ চা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast