www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখের দেখায় গন্ধ আছে এক

চোখের দেখায় গন্ধ আছে এক,
পায়না সবাই।
দেখার বাইরেও দেখার একটা
জগৎ আছে।
উঠে যেতে যেতে
হঠাৎ করেই থেমে যাওয়া,
কারনটা অনেক গভীর।
বুক ভরে নিঃশ্বাস নেবার
পরও যতটুকু থেকে যায়,
পরম যত্নে রাখা
উষ্ণ আদরের সুবাসের মতো
সেই সে গভীরতায় হারিয়ে
যেতে যেতে
চোখের পাতায় পাতায়
দেখাদেখি হয় এক।
গন্ধটা তার থেকেই যায়।

চোখের দেখায় গন্ধ আছে এক,
পায়না সবাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast