www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মামা চাই

মামা চাই
উদাস কবি
এমএ পাশ করেও বেকার, নেই যে আমার মামা।
সুখি মানুষ পেয়েও যেমন, মেলে না তার জামা!!
ও মামা
মামা চাই মামা, আমার মামা চাই মামা
কালা মামা, কানা মামা, একটা মামা চাই
মামা ছড়া সোনার দেশে কোনো মূল্য নাই

মামা লাগে লেখাপড়ায়, মামা কাজে.কর্মে
মামার খাতির রাজনীতিতে, মামা সঙ-ধর্মে
মামার জামা পড়ে তোরা যত পারিস কামা।
ও মামা
মামা চাই মামা, আমার মামা চাই মামা

শিশুর মনে ঘুমিয়ে আছে সব শিশুরই পিতা
তবুও আবার চাকুরী করতে লাগে অভিজ্ঞতা
গমচোরের সনদ দিয়ে চরিত্রকে ঝালাই
ভেজাল দিয়ে ভেজাল দিয়ে আসল করি বাছাই
কী যে আযব দেশটা আমার সোনার ভিতর তামা।
ও মামা
মামা চাই মামা, আমার মামা চাই মামা
এমএ পাশ করেও বেকার, নেই যে আমার মামা।
সুখি মানুষ পেয়েও যেমন, মেলে না তার জামা!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast