www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোট আমি দিই নি

যাব না, যাব না; ভেবে শুয়ে থেকে
বিছানা ছাড়ি মধ্যদুপুরে।
কী হবে গিয়ে?
কী হবে ভোট দিয়ে?
যা হবার তাই হবে
ক্ষেত খাবে গরুতে আর বেড়াতে
গরু কখনো হবে না মানুষ
মানুষ হবে না বেড়া
ক্ষেত রবে অবহেলায়
শস্য বিহীন
তাইতো যাই নি
ভোট আমি দিই নি
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast