www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিনি কবি

তিনিই কবি
যার বুকেতে ধারণ করে প্রস্ফুটিত জ্ঞানের রবি
তিনিই কবি
যার ক্যানভাসে সদাই আঁকা জাগরণের ছবি
তিনিই কবি
যিনি বুনেন স্বপ্নকাথা,আশার করবী
তিনিই কবি
যার হৃদয়ে ভালবাসা, প্রীতির প্রতিচ্ছবি
তিনিই কবি
যার বুকেতে বাস করে প্রেম-বিরহ সবই।
তিনিই কবি
যার গলেতে ঝুলে আছে বদ্ধ-মনের চাবি
তিনিই কবি
যার প্রাণে নেই হাহাকার; নিত্য-নতুন দাবি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast