www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গাই শক্তির গান

জীবনে এতো দিন দিলাম কত ছাড়
মাংস খেতে পেলাম শুধু হাড়
দূর্বলে ল্যাং মেরে
শক্তির পূঁজো করে
তবুও বলি সবাই সবার!
তাই আমি পেলাম শুধু হার
জীবনে কে বা বলো কার?
জীবনে আর নয় কোনো ছাড়
এবার থেকে হবে শুধু মার!
মারে মারে করব প্রতিরোধ
এটা দিয়ে ওটার প্রতিশোধ!
কবি বলে: জেগেছে রে বোধ!
প্রেম দিয়ে হিংসা প্রতিরোধ
আছে কী আর দিন সেই
জীবন আছে ভালবাসা নেই!
তাই আমি গাই শক্তির গান
কেউ নয় কারো সমান
পাল্লায় পাল্লায় কত ফের
পাঁচটি আঙ্গুল পাঁচ রকমের
দিনে যেমন সূর্যের আলো
চাঁদের হাসি রাতে ভালো
অমাবস্যায় দেখে কালো
আধাঁরে বাতি জ্বালো
তা না হলে জীবন হবে খার!
জীবনে কে বা বলো কার
তাই আর নয় কোনো ছাড়
ভাবছে কবি, সদা তুরুপ
ঝোঁপ বুঝিয়া মারো কোপ
উদাস কবি বলে,মানুষের ভিতর আছে,দুটি রূপ!
একটির শোরগোলে আরেকটি চুঁপ!!

( একটিতে আঁধার, অপরটি আলো; একটিতে মন্দ, অপরটি ভাল!)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast