www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোধ

বিশ্ব জুড়ে হায়েনার চোখ,
খুজে ফেরে মুসলমান,
তুমি দয়াময় থেকো সদা পাশে,
যে জন হয় পেরেশান।
মিথ্যে অপবাদে টলে না যেনো মন,
বিশ্বাসে না ধরে চিড়,
কোটি মুসলিম হোক জাগ্রত,
কভু না হয় নত শির।
অত্যাচারে নিপীড়িত অসহায় যত,
শিশু বৃদ্ধ বনিতা,
পশুরও অধম আকারে মানুষ,
ছাড়িয়েছে বর্বরতা।
সাক্ষী অতীত নাসারার দল,
বিছিয়েছে চক্র জাল,
এসেছে বিজয় শহিদের লহে,
দুর্ভেদ্য গাজীর ঢাল।
কেনো আজ তবে এই অনাচার,
কোন পাপে পরাজয়,
নবীজির পথ ভুলে আধারের সাথে চলে,
হয়নি কি বোধোদয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast