www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা ভাষা

১.
দিল দরিয়া
বাংলা ভাষা
মুক্ত ভাষা
বাংলা ভাষা,
নাড়ির টানে
মায়ের টানে
সবাই বলে
বাংলা ভাষা,
তেজোদীপ্ত
বাংলা ভাষা
রক্তের ঋণ
বাংলা ভাষা
সবাই জানে
সবাই জানে
শফিকের
সে আত্মগাঁথা।
২.
চড়ুই বলে
বাংলা ভাষা
শালিক বলে
বাংলা ভাষা,
নদীর স্রোতে
মাটির গানে
সবাই শুনে
বাংলা ভাষা,
বাংলা ভাষা
বাংলা ভাষা
দিগ্ বিজয়ী
বাংলা ভাষা,
এ ভাষারই
কথার ছলে
অগ্রপথিক
মেটায় আশা।
৩.
এ ভাষারই
সুরের তালে
পড়ছে খুকি
দুলকি চালে,
গাইছে মাঝি
চরণ ধরি
কর্ণফুলীর
অচিন ঘাটে,
এ ভাষাতেই
রত্ন মেলে
মনের শত
আবেগ ঝরে,
এ ভাষারই
চোখ দিয়ে
দেখব আমি
জগৎটাকে
বলি,
এ ভাষাতো
বাংলা ভাষা
যতন করে
রাখব তারে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাকিবুল হাসান আবির ০৪/০৭/২০২৪
    সুন্দর হইছে।
  • শ.ম. শহীদ ০৭/১০/২০২২
    তিনটি লেখাই অপূর্ব সুন্দর।।
  • সুন্দর
  • অপূর্ব
  • ভাষা নিয়ে খুব সুন্দর লেখা।
  • মায়ের ভাষা
    প্রাণের ভাষা
    বাংলা ভাষা,
    তাইতো জাগে
    বলে ও গেয়ে
    মনের আশা।
 
Quantcast