www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একাকীত্বের সাতকাহন

অবারিত দরজায় ভরা দুনিয়া,
সংসারের সং সেজে ঘুরে কাফেলা;
কেউ নেই ফিরে পায় প্রভাত বেলা —
এসেছে নতুন মেঘ, আমি একেলা।

কোলে একা বসে আছে স্নিগ্ধ রাত্রি,
জীবনে জোয়ার এলে ভাসাবে তরী;
অনন্ত যাত্রায় মেলে স্বপ্নের মেলা —
এসেছে নতুন মেঘ, আমি একেলা।

কাননের সব ফুল ঝরে গেছে আজ,
দমকা বাতাসে খুলে অলকার সাঁজ;
জ্যোৎস্নার পথে থাকে সজারুর কাঁটা —
এসেছে নতুন মেঘ, আমি একেলা।

হৃদয়ে জমে থাকা প্রেমের বাণী,
নীরবে চিঠি লিখে সাঁথিয়ার প্রতি;
বরাহের রূপ ধরে তাই যায় না চেনা —
এসেছে নতুন মেঘ, আমি একেলা।

চেতনার রং তুলি, অন্দরের বাহাস,
পৃথিবীর বহু কাজ তবু খেলে তাস;
জীয়নের জগতে তাই কাঁদে অমানিশা —
এসেছে নতুন মেঘ, আমি একেলা।

রাজত্বের বিধিনিষেধ, এলাহি কারবার,
চারদিকে কোলাহল আর চলে দেনদরবার;
পর্বতের স্বর্ণপাত্রে রাখা অমৃতের সুরা —
তাই কেউ ছেড়ে যাবে না…
এসেছে নতুন মেঘ, আমি একেলা।

আঁধারের বীণাতে ওঠে পতনের সুর,
পথ ঘেরা শ্বাপদেরা আনন্দে আকুল;
তাই পৃথিবীর জটিল খেলা আমি বুঝি না —
এসেছে নতুন মেঘ, আমি একেলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast