www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লজ্জা যাদের গলার কাঁটা

লজ্জা যাদের গলার কাঁটা
সাইয়িদ রফিকুল হক

লজ্জা তোমার গলার কাঁটা
তাই দিয়েছো ঝেড়ে ফেলে!
তোমরাই পশু উড়বে আজ
মনভুবনে ডানা মেলে!
আমরা যারাই লজ্জা নিয়ে
একটু আছি আজ বেঁচে,
গোলমেলে এই সমাজটাতে
দিন কাটবে দুঃখ-সেঁচে!
লজ্জা যাদের গলার কাঁটা
লজ্জা ফেলে তারা সুখে!
ভালোমানুষের যত জ্বালা যে
তারা বাঁচবে কোন্ মুখে?


সাইয়িদ রফিকুল হক
১৩/০৮/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast