www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্ধকারের মানুষ

অন্ধকারের মানুষ
সাইয়িদ রফিকুল হক

মনের ভিতর অন্ধকার যে
দেখবে কেমন করে!
আঁধারঘরের পশু হলে
কষ্ট জীবনভরে।

বদ্ধমনের যত পশু
সবই দেখি মাতাল,
সারাদিন যে ভাবনা এদের
শুধু আকাশপাতাল।

আলো দেখে ভয় কেন পাও
বদ্ধমনের মূর্খ?
মাথায় কেন আসে নাকো
চিন্তাভাবনা সূক্ষ্ণ?

আলোর ভয়ে অন্ধকারে
থাকলে পশু হয়ে,
বিশ্বভূমি কেঁপে ওঠে
তোমার পাপ যে সয়ে!

অন্ধকারের মানুষগুলো
থাকবে চিরপশু,
জ্ঞানের কথা যতই বলো
শুনবে নাতো কিছু।


সাইয়িদ রফিকুল হক
০১/০৯/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast