www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা মুখের হাসি

একটা মুখের হাসি
সাইয়িদ রফিকুল হক

একটা মুখের হাসি কেন এতো দেয় মাতাল করে!
সেই মুখটা ভুলতে গিয়েও পারি না জনমভরে।

কতবার ভুলতে গিয়েছি সেই মুখ
ভুলতে পারি নাই কোনোমতে,
আমার এই বুকের সিংহাসনে
সে যে হাজির হয় চড়ে স্বর্ণরথে!
কেউ তো আজও বলে দেয় না
তাকে ভুলবো কেমন করে!

নতুন একটা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি
সেই মিষ্টি মুখের মায়ায়,
সে যে কাছে আসে না, কাছে ডাকে না
তবু তাকে ভোলা যায় না হায়!
সারাদিনের সকল কাজের মাঝে সেই মুখ যেন
কেমন করে শুধু মনে পড়ে!


সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast