www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবান্তর

ভাবান্তর
সাইয়িদ রফিকুল হক

অনেক দেখায় নেশা জমে
নেশা কাটে ভাবে,
এই জগতে হাজার পেলেও
রদ হয় না স্বভাবে।

পেট ভরে যায়—চোখ ভরে না
তৃষ্ণা মেটে না!
ভাবের পাগল হইলে তবে
কোনো তৃষ্ণা রয় না।

ভাব ছাড়া ভাই হয় না শিক্ষা
এসো গুরুর কাছে,
নইলে তুমি জনমভরে
কাঁদবে সবার পাছে।

নিজকে তুমি যতই ভাবো
রথী কিংবা মহারথী,
গুরু বিনা এই জগতে
মূর্খ তুমি বিরাট হস্তী!

ভাবের দেখা পাইলে তুমি
হবে মানুষ সোনার,
তোমার হাতে দিবে ধরা
বেহেশতী সব আনার।

যুগজনমের পথভোলা সব
আয় রে ছুটে আয়,
অহংকারের পাহাড় ভেঙে
ফুল ছুঁড়ে দে গুরুর পায়।

সোনার মানুষ হইতে হইলে
লাগবে ভীষণ বিনয়,
গুরুর ছোঁয়া না পেলে যে
সব হবে তোর ক্ষয়।


সাইয়িদ রফিকুল হক
৩০/০৫/২০২০


নেক দেখায় নেশা জমে
নেশা কাটে ভাবে,
এই জগতে হাজার পেলেও
রদ হয় না স্বভাবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast