www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার স্টার সানডে

ভালোবাসার স্টার সানডে
সাইয়িদ রফিকুল হক

গীর্জাগুলোতে কোনোরকম ঘণ্টা বাজেনি,
দেখা হয়নি একে অপরের সাথে হাসিমুখে,
খুব নীরবে ভক্তের মনে ছিল সবই।
রাস্তায় কিংবা ফুলের দোকানে এবার কোনো
জটলা হয়নি! কেউ কারো জন্য অপেক্ষা করেনি!
বাসস্টপেজে কাউকে দেখা যায়নি অপেক্ষমান!
পার্কগুলোতেও ছিল না মানুষের আনাগোনা!
সবাই ছিল বিমর্ষচিত্তে খুব স্বেচ্ছায় গৃহবন্দি!
প্রার্থনাসভা হয়নি বলে ভক্তরা গীর্জায় যায়নি!
তবু নীরবে পালিত হয়েছে ভালোবাসার স্টার সানডে।


সাইয়িদ রফিকুল হক
১২/০৪/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast