www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালের থাবায়

কালের থাবায়
সাইয়িদ রফিকুল হক

সেই কবে থেকে হাঁটছি শুধু কালের পথে,
কালকে থামাতে চড়তে হবে কার রথে?
সময়ের চাকা থামাতে পারি না কোনোভাবে,
একটু থামার অবসর নাই কালের স্বভাবে!

একবার যদি কালকে একটু বস্তায় ভরতে পারতাম!
বেঁচে যেত তবে জীবনের প্রিয় কত যে সময়,
আর সবাই তখন খুব বাঁচতাম।
জীবনের আয়ু পিষ্ট হচ্ছে কত, কালের চাকায়!
একদিন তাই জীবনটাও থমকে যাবে কালের থাবায়!

কালের থাবায় ক্ষয়ে যাচ্ছে রোজ জীবনের ফুল,
প্রতিদিন দেখি, ব্যতয় ঘটে কতকিছুতে,
শুধু কালের হয় না ভুল।
মহাকালপথে ছুটছি সবাই কারও নাই যেন একটু হুঁশ,
কালের থাবায়, কালচক্রের ফাঁদে বন্দি আজও মানুষ!


সাইয়িদ রফিকুল হক
১২/০৩/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast