www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষের পাপ

মানুষের পাপ
সাইয়িদ রফিকুল হক

যুগে-যুগে রোগ-শোক-ব্যাধি
আসবে এমন আরও কত!
সকল থেকে বাঁচতে চাইলে
আল্লাহপ্রভুর কাছে হও নত।
মানুষের পাপ পৃথিবীতে আজ
এনেছে কী সাংঘাতিক রোগ!
মহানবীর মহাপথে
জীবন গড়ে ছেড়ে দাও ভোগ।
করোনা খুব জটিল ভাইরাস
ঘুম নাই মানুষের চোখে,
মরার আগেই ঘামছে সবাই
কী সাংঘাতিক শোকে!
সর্বস্বার্থ ভুলে যাও আজ
পৃথিবীর সব মানুষ,
আল্লাহপ্রেমে ফিরে আসুক
তোমাদের সৎচিন্তা-হুঁশ।


সাইয়িদ রফিকুল হক
০৯/০৩/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast