www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে জুতাপূজারী

হে জুতাপূজারী
সাইয়িদ রফিকুল হক

হে জুতাপূজারী, কত আর খেলবে?
কথিত দামি-দামি জুতাগুলোর লোভে
কতদিন যাবr তোমরা যে থাকবে এমন পশু হয়ে!
মানুষের হৃদয়ে কবে আর জাগবে একটু বিবেক!

জুতার নিচে আজ স্বতঃস্ফূর্ততার সাথে খুব পিষ্ট হচ্ছে বনী আদমেরা,
আর তাদের মাথা বৃক্ষপল্লবের ন্যায় নুয়ে-নুয়ে পড়ছে দামি-দামি জুতার তলে!
পৃথিবীর মানুষ এখন ভালোবাসে খুব অধঃপতিত হতে।
জুতার কবল থেকে কবে যে মানুষেরা একটুখানি মুক্তি পাবে?
আর পায়ের জুতা মাথা থেকে নেমেই চিরদিন পিষ্ট হবে মানুষের পদতলে।
ভয়ের জড়তার বাধা কেটে যাক পৃথিবীর সকল মানুষের হৃদয় থেকে,
মনুষ্যত্বের ডাকে অবগাহন যেন মানুষ খুব করে প্রতিবন্ধকতার সকল প্রাচীর ভেঙে।


সাইয়িদ রফিকুল হক
২৫/০২/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast