www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পৃথিবীর পথে

পৃথিবীর পথে
সাইয়িদ রফিকুল হক

পৃথিবীর পথে অনেকদূর হেঁটে
অবশেষে থামলাম এক নিস্তব্ধ মাঠে,
সেখানে পৃথিবীর সোনালি ফসলগুলো
মরে পড়ে ছিল অনেক আগে থেকে!
মানুষের আনাগোনা ছিল না সেই নিস্তব্ধক্ষণে
শুধু দেখেছি বিবর্ণ মাঠের নির্মম হাসিটুকু।

পৃথিবীর পথ চলতে-চলতে আজ আমি ক্লান্ত
তবুও শেষ হয় না জীবনের এই পথচলা!
পথের পাশে, পথের বাঁকে আরও কত পথ!
জীবনের অলিগলি যেন আজ মিশেছে এই পথে।
পথের ঠিকানা খুঁজে-খুঁজে বিক্ষুব্ধচিত্তে হয়রান হলেও
কেউ দেখিয়ে দেয় না জীবনের একমাত্র পথের ঠিকানা!


সাইয়িদ রফিকুল হক
০৭/০২/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast