www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুকের ভিতর কষ্ট আছে

বুকের ভিতর কষ্ট আছে
সাইয়িদ রফিকুল হক

বুকের ভিতর কষ্ট আছে—কষ্ট দেখা যায় না রে,
এই দুনিয়ায় কষ্ট বুঝার মানুষ কোথায় পাই রে?
সবখানে যে লোকদেখানো আছে অনেক স্বজন!
হাজার লোকের বিরাট ভিড়েও পাই না খুঁজে সুজন।

বুকের ভিতর কষ্ট আছে—কষ্ট বাড়ে ভণ্ড দেখে,
অনেকজনই সাধু সাজে মনভুলানো রঙ মেখে!
ভালোমানুষ কোথায় আছে? আয় রে সবাই ছুটে,
তোমার ছোঁওয়ায় পরশপাথর নিবো এবার খুটে।

বুকের ভিতর কষ্ট আছে—পাই না কোথাও সান্ত্বনা,
আপন ভেবে কাছে যেতেই পেলাম শুধু লাঞ্ছনা!
মানুষগুলো কোথায় আছে? খুঁজি শুধু মানুষ,
শহরজুড়ে চাই না কেহ—ভণ্ড-মেকী-ফানুস।

সাইয়িদ রফিকুল হক
০৩/০২/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast