www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের ইস্কুল

আমাদের ইস্কুল
সাইয়িদ রফিকুল হক

ইস্কুল হইলো জ্ঞানপাঠাগার
জ্ঞানের স্বর্গরাজ্য,
সেই ইস্কুলেতে না গেলে তুই
হইবি পরিত্যাজ্য।

জ্ঞানের দেখা পাইতে হইলে
যাও রে ছুটে ইস্কুলে,
জীবনটা যে ভরবে তোমার
অনেক রঙিন ফুলে!

ভালোবাসার এমন সুন্দর
আছে কোনো বিদ্যাপীঠ?
ইস্কুলেরই শত্রু হইলো
এই দুনিয়ার নরক-কীট।

পাপীর মুখে ঝাঁটামেরে
যাও রে ছুটে ইস্কুলে,
জীবনটা যে ভরবে তোমার
বেহেশতেরই রঙিন ফুলে!

ইস্কুল হইলো আমাদেরই
জীবনগড়ার কারখানা,
পড়ালেখা শিখে তুমি
পাবে বিশাল ডানা।

আয় রে সবাই দল বাঁধিয়া
যাবো সোনার ইস্কুলে,
মণি-মুক্তা দুহাত পেতে
নিবো সবাই তুলে।


সাইয়িদ রফিকুল হক
৩১/০১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast