www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমিই আমার কালনাগিনী

তুমিই আমার কালনাগিনী
সাইয়িদ রফিকুল হক

তোমার কথা আর বলি না,
তোমার কথা আর ভাবি না,
তুমি আমার ভুলভাবনার ফুল,
তোমার কথা ভেবে-ভেবে
সাদা কেন করবো মাথার চুল?

তোমার দেখা আর চাই না,
তোমার রূপে আর মজি না,
তোমার কথা ভাল্লাগেনা আর
তুমি আমার জীবনকাব্যে শনি,
কালনাগিনী কিংবা বিশাল ফণী!

তুমি আমার ভুলপথেরই শেষ,
তোমায় ছাড়া চলছে এখন বেশ!
তোমার জন্য আর কাঁদি না আমি,
তোমায় দেখে আর আনি না
মুখে প্রেমের বাণী,
অল্পদিনেই বুঝে গেছি তুমিই আমার
জীবননাশের কালনাগিনী।



সাইয়িদ রফিকুল হক
৩০/০১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast