www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিদানে প্রতিঘাত

প্রতিদানে প্রতিঘাত
সাইয়িদ রফিকুল হক

ভালোবাসি বলে প্রতিদিন কত গালমন্দ শুনি
তবুও কিছু বলি না—মুখ বুজে সই নীরবে!
আর যে তোমাকে খুব ঘৃণা করে
তাকে কত যত্নে কাছে টানো তুমি!
পৃথিবীর মানুষের ভালোবাসার কী পরিস্থিতি!

মানুষের মনে কী আছে—জানা নাই আমার!
ভালোবাসার চেয়ে পাপের খাদ্য পছন্দ তাদের।
সহানুভূতির চোখে তারা ঢেলে দেয় ঘৃণার বিষ,
অন্তরচক্ষু মরে গেছে যাদের—তাদের মৃত বলি আজ,
চর্মচক্ষের চামারগুলো বোঝে না ভালোবাসার মর্ম,
দেহবাদী নাশকতায় মত্ত আজকে বারোয়ারি সুন্দরী!

ভালোবাসি বলে আজ কত অপরাধ তোমার কাছে,
দুই চোখের বিষ হয়ে দাঁড়িয়ে থাকি তোমার মঙ্গল কামনায়,
আর তুমি কারও ঘৃণার পাহাড় ঠেলে ছুটছো স্বার্থনেশায়!
ভালোবাসি বলে তোমার ঘৃণাসমূহকে বানিয়েছি সুগন্ধি!
আর সেই তুমি বারেবারে প্রতিদানে দিচ্ছো বিরাট প্রতিঘাত!


সাইয়িদ রফিকুল হক
২৬/০১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast