www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা তুমি বড় অদ্ভুত

ভালোবাসা তুমি বড় অদ্ভুত
সাইয়িদ রফিকুল হক

ভালোবাসা চাইলে মেলে না!
না চাইলে হাতের কাছে খায় গড়াগড়ি,
চাইলে তাকে কখনো পাওয়া যায় না সময়মতো!
ভালোবাসা তুমি বড় অদ্ভুত!

কতদিন ঘুরেছি মিথ্যাআশায় ভালোবাসার পিছে
তবুও সে কোনোদিন আমাকে বলেনি একটি কথাও!
এখন চাই না ভালোবাসা, ঘৃণা করি ভালোবাসা,
তবুও সে পায়ের কাছে দেয় বারেবারে হামাগুড়ি!
ভালোবাসা তুমি বড় অদ্ভুত!

ভালোবাসাকে আজও চিনতে পারি নাই একটুখানি!
কী ধাতুতে গড়া এই ভালোবাসা নামক অমোঘ বস্তু?
কতজনের বুক খালি করে হাসে সে গাঢ় অন্ধকারে!
ভালোবাসাকে চেনা যায় না একজীবনে, একবারে,
ভালোবাসা তুমি বড় অদ্ভুত!


সাইয়িদ রফিকুল হক
০৪/০১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast