www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়জনের অসুখ

প্রিয়জনের অসুখ
সাইয়িদ রফিকুল হক

প্রিয়জনের অসুখ দেখে
মনটা ভীষণ কাঁদে,
জীবন তখন আটকিয়ে যায়
দুর্ভাবনার ফাঁদে!
কোনোকিছুই ভাল্লাগেনা
মন যে কাঁদে দুঃখে,
প্রিয়জনের অসুখ হলে
খাবার রোচে মুখে?
অসুখ যদি না থাকতো ভাই
পেতাম কত শান্তি!
দুর্ভাবনার ফাঁদে পড়ে
হতো না যে ভুলভ্রান্তি।
এই পৃথিবী মায়ার বাঁধন
আটকা মায়ার জালে,
কেউ জানে না কী যে লেখা
আজকে তাহার ভালে!
প্রিয়জনের অসুখ হলে
মনটা কেন কাঁদে?
বুকের ভিতর কষ্টগুলো
কেমনে আঁটি বাঁধে!


সাইয়িদ রফিকুল হক
০৯/১১/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast