www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেতা সাজার অভিনয়

নেতা সাজার অভিনয়
সাইয়িদ রফিকুল হক

বাটপাড়েরা নেতা সাজার
করছে অভিনয়,
তাদের দেখে কোলের শিশু
পায় যে ভীষণ ভয়!

চেহারাটা একেকজনের
দেখতে কদাকার,
শয়তানেরা মিলেমিশে
আজকে একাকার।

নেতা হতে বিবেক লাগে
আর যে লাগে প্রেম,
এরা সবাই ভীষণ পাজী
নাই যে মানবপ্রেম।

বাতিল মালের কারসাজিতে
দেশটা হাসে শ্লেষে,
বাংলাদেশের রাজাকাররা
জাগছে পাকির বেশে!

ভোটচোরেরা নতুন সুরে
গাইছে প্রেমের গান,
আসলে যে সবই ওদের
আগের মতো ভান।

বাটপাড়েরা নেতা সেজে
দিচ্ছে ধোঁকা রোজ,
পরের টাকায় মিলেমিশে
করছে কত ভোজ!

বীর-বাঙালি বীরের জাতি
দাঁড়াও এবার রুখে,
চুনকালিটা দাও না মেখে
ভণ্ডগুলোর মুখে।


সাইয়িদ রফিকুল হক
১৯/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast