www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুশির কথা

খুশির কথা
সাইয়িদ রফিকুল হক

খুশির কথা বলি নারে
বলতে আছে মানা,
সারাদিন যে খুঁজে বেড়াই
প্রজাপতির ডানা।

ইচ্ছেগুলো বন্দী হয়ে
আছে বড় কষ্টে,
ভাবনাগুলো আছে পড়ে
শুধু সময় নষ্টে।

জীবনটা যে বৃত্তবন্দী
নাই যে কারও সুখ,
কষ্টগুলো বুকে চেপে
রঙিন শুধু মুখ!

খুশির কথা বলি নারে
মন যে থাকে মরে,
সারাদুপুর কাটে নাতো
বসে শুধু ঘরে।


সাইয়িদ রফিকুল হক
১৩/০৬/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast