www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগে মানুষ হও

আগে মানুষ হও
সাইয়িদ রফিকুল হক

ধর্ম যদি সত্যপ্রেমের
হয় রে কোনো নীতি,
তোমার মনে কেন দেখি
মিথ্যা-পাপের প্রীতি!

সত্য ছেড়ে ধরছো তুমি
মিথ্যা বলার লাইন,
এখন তুমি বেঁচে গেলেও
পরকালে হবে ফাইন।

ধর্ম যদি ধারণ করার
হয় রে কোনো গুণ,
তবে কেন নিজের স্বার্থে
করছো তুমি মানুষ খুন!

ধর্ম মানে বুঝতে হলে
আগে তুমি মানুষ হও,
তারপরে ভাই মানুষ হয়ে
সবার কাছে ধর্মকথা কও।


সাইয়িদ রফিকুল হক
২২/০৫/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast