www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিজের মুখে ঝাল খাও

নিজের মুখে ঝাল খাও
সাইয়িদ রফিকুল হক

পরের চোখে স্বপ্ন দেখে
হচ্ছো কেন গাধা?
আপনমনে স্বপ্ন দেখো
দিচ্ছে কেহ বাধা?
পরের মুখে ঝাল খেয়ো না
ঝাল যে বড় তিতা!
নিজের মুখে ঝাল খেয়ে যাও
জুটবে অনেক মিতা।
পরের দেখা স্বপ্ন কিনে
হবে তোমার পতন,
এবার থেকে স্বপ্ন দেখো
শুধু নিজের মতন।
হুজুগ দেখে মজবে কেন
তুমি যুগের ছেলে!
নিজের মতো স্বপ্ন দেখে
ওড়ো ডানা মেলে।
বুদ্ধি-বিবেক খোলা রেখে
খাবে নিজের মুখে,
পরের মুখে ঝাল খেয়ো না
থাকবে চিরসুখে।


সাইয়িদ রফিকুল হক
২৩/০৩/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast