www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পশুগুলো ক্ষেপছে

পশুগুলো ক্ষেপছে
সাইয়িদ রফিকুল হক

পশুগুলো ক্ষেপছে আবার
বাড়ছে ওদের পাগলামি,
দেশদরদী-সূর্যসেনা
থামাও ওদের মাতলামি।
দেশের বুকে জমছে অনেক
ঘাতকজাতের আবর্জনা,
ছদ্মবেশে করছে ওরা
বীরজাতিরে বঞ্চণা।
লেবাস ওদের বিশালবড়
মুখে নীতির বড়াই,
দেশবিরোধী ঘাতক নিয়ে
চলছে ওদের লড়াই।
পশুগুলো ক্ষেপছে আবার
দেখায় সাহস বেশি,
ওঠ রে জেগে বীরজনতা
থামবে ওদের পেশী।


সাইয়িদ রফিকুল হক
১০/০২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast